Logo
শিরোনাম

বনানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

প্রকাশিত:রবিবার ১৩ জুন ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২১৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর বনানীতে রেলস্টেশনের সামনে একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে আবদুল জলিল মোল্লা (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে এ দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

নিহত জলিল পিকআপ ভ্যানের চালক ছিলেন। তার বাড়ি গাজীপুরের দত্তপাড়ায়।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) মীর মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, বনানী রেলস্টেশনের সামনের সড়ক দিয়ে ছোট একটি পিকআপ ভ্যানে ১০-১২ জন শ্রমিক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার পেছন থেকে পিকআপটিকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে পিকআপের চালক জলিল গুরুতর আহত হন এবং পিকআপে থাকা পাঁচ শ্রমিক সামান্য আহত হন। পরে জলিলকে সিএনজিচালিত অটোরিকশায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক জলিলকে মৃত ঘোষণা করেন।

এসআই মীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, দুর্ঘটনায় পিকআপ ও প্রাইভেট কার দুমড়ে মুচড়ে গেছে।


আরও খবর