Logo
শিরোনাম

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট

প্রকাশিত:মঙ্গলবার ২০ জুলাই ২০২১ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ৩৬৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহন ও ঘরমুখো মানুষের চাপে উত্তরবঙ্গমুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাস পর্যন্ত ৩৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার সকালে মহাসড়কের ঘারিন্দা, রাবনা, বিক্রমহাটি, রসুলপুর, পৌলি ও এলেঙ্গা এলাকায় এমন চিত্র দেখা যায়। মাঝে মাঝে ঢাকামুখী লেনে গাড়ি চললেও উত্তরবঙ্গমুখী গাড়ি আটকে রয়েছে।

গণপরিবহণ চললেও অনেকেই ঝুঁকি নিয়ে ট্রাকের উপরে যাতায়াত করছে। এ ছাড়াও ঘরমুখো মানুষদের তেমন স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি।

যানজটের কারণে চালক ও যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। বিশেষ করে নারী ও শিশুদের ভোগান্তি অনেক বেশি হচ্ছে।এছাড়াও গরু নিয়ে উত্তরাঞ্চল থেকে ঢাকা অভিমুখে যাত্রা করা ব্যবসায়ীরা পড়েছেন চরম বেকায়দায়। সড়কেই কেটে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।


আরও খবর