Logo
শিরোনাম

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

প্রকাশিত:বুধবার ২৮ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ১৪৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

টাঙ্গাই‌লে পাঁচ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে প‌রিবহন চলাচল স্বাভা‌বিক হ‌য়ে‌ছে। বুধবার (২৮ ডি‌সেম্বর) ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে ঘন কুয়াশায় প‌রিবহ‌ন চলাচ‌লে ধীর‌গ‌তির কার‌ণে যানজ‌টের সৃষ্টি হয়। প‌রে কুয়াশা কে‌টে যাওয়ায় সকাল সা‌ড়ে ১০টার পর থেকে মহাসড়‌কে প‌রিবহন চলাচল স্বাভাবিক হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ওসি শ‌ফিকুল ইসলাম ব‌লেন, সেতু‌তে সবগু‌লো টোল বুথ চালু করা। কুয়াশা কে‌টে যাওয়ায় মহাসড়‌কে প‌রিবহন চলাচল স্বাভাবিক হ‌য়ে‌ছে। সকাল সা‌ড়ে ১০টার পর থে‌কে তেমন গা‌ড়ি নেই।


আরও খবর