Logo
শিরোনাম

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় আ স ম ফিরোজের বিরুদ্ধে মামলা

প্রকাশিত:বুধবার ১৫ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ২০৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপির বিরুদ্ধে পটুয়াখালীর আদালতে একটি নালিশি মামলা করা হয়েছে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতার হত্যার ষড়যন্ত্র, বঙ্গবন্ধুর ছবিতে জুতা-ঝাটা ও লাঠি নিয়ে আনন্দ মিছিল, বরিশাল আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর, বঙ্গবন্ধুর ছবি রাস্তায় এনে মাটিতে ফেলে পদদলিত করা ও রাষ্ট্রদ্রোহমূলক অপরাধের অভিযোগ এনে পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ২য় আমলী আদালতে এ নালিশি মামলাটি দায়ের করা হয়।

বাউফল উপজেলার বাউফল সদর ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. জাহিদুল হক (৪৬) বাদী হয়ে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মো. জামাল হোসেন মামলাটি গ্রহণ করলেও এখন পর্যন্ত কোনো আদেশ দেয়নি। আগামী ১৯ ডিসেম্বর বিজ্ঞ আদালত আদেশ দেবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ মামলায় প্রথম ঘটনা দেখানো হয় ১৯৭৫ সালের ১৫ আগস্ট সকাল সাড়ে ৮টায় বরিশাল অশ্বিনী কুমার টাউন হলের উত্তর পাশে আওয়ামী লীগ কার্যালয়ে। তৃতীয় ঘটনা দেখানো হয় একই দিন বেলা সোয়া ১২টায় এবং সর্বশেষ ঘটনা দেখানো হয় চলতি বছরের ৯ ডিসেম্বর বেলা পৌনে ১২টায় বাউফল উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে।

এ মামলায় সাক্ষী হিসেবে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, ৭৫র বরিশাল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান আলতাফ হোসেন ভুলু, বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জসিমউদ্দিন ফরাজীসহ ১০ জনকে সাক্ষী করা হয়েছে।

এদিকে বাদী পক্ষে আইনজীবী হিসেবে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন ও অ্যাডভোকেট সৈয়দ জাহিদুল ইসলাম।

এ বিষয়ে অভিযুক্ত সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি বলেন, আমি এ বিষয় কোনো বক্তব্য দেব না। ৪০ বছর ধরে জাতীয় সংসদ সদস্য হিসেবে আছি। আমার বিরুদ্ধে এসব ষড়যন্ত্র করা করাচ্ছেন। কে কে এর সঙ্গে জড়িত রয়েছেন তা নেত্রী সবই জানেন। এসব করে কোন লাভ নেই


আরও খবর