Logo
শিরোনাম

বোতল কুড়াতে গিয়ে নিখোঁজ নর্দমায়: উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান

প্রকাশিত:মঙ্গলবার ২২ জুন ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৬৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
আবুল সিটি করপোরেশনের হয়ে বাসা-বাড়ি থেকে ময়লা সংগ্রহের কাজ করেন। সকালে তিনি (রফিক) তার ময়লার ভ্যান নিয়ে কালভার্ট দিয়ে যাচ্ছিলেন। তখন দেখেন আবুল নর্দমা

রাজধানীর বাসাবোর ঝিলপাড়ের নর্দমায় পড়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। প্লাস্টিকের বোতল কুড়াতে গিয়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে পা পিছলে নর্দমায় পড়ে যান তিনি। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ওই ব্যক্তির নাম আবুল। তার বয়স আনুমানিক ২০ বছর। তিনি খিলগাঁও ফ্লাইওভারের নিচে ভাসমান জীবনযাপন করেন।

মো. রফিক নামের এক প্রত্যক্ষদর্শী জানান, আবুল সিটি করপোরেশনের হয়ে বাসা-বাড়ি থেকে ময়লা সংগ্রহের কাজ করেন। সকালে তিনি (রফিক) তার ময়লার ভ্যান নিয়ে কালভার্ট দিয়ে যাচ্ছিলেন। তখন দেখেন আবুল নর্দমা থেকে প্লাস্টিকের বোতল কুড়াচ্ছেন। হঠাৎ তিনি পা পিছলে নর্দমায় পড়ে যান। তিনি ছুটে গিয়েছিলেন আবুলকে উদ্ধার করতে। কাছাকাছি গিয়ে দেখেন তার হাত পানিতে ভাসছে। এরপরই তলিয়ে যান আবুল।

ফায়ার সার্ভিস জানায়, তারা নিখোঁজের খবরটি পায় ১০টা ১৩ মিনিটে। এর ভিত্তিতে নিখোঁজ আবুলকে উদ্ধারে কাজ শুরু করে খিলগাঁও ফায়ার স্টেশনের দুই ইউনিট। ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে ডুবুরিদলও অভিযানে অংশ নিয়েছে।

নর্দমায় ডুবুরিরা ধারাবাহিকভাবে তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছেন খিলগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল মান্নান।

এই ঘটনার পর বাসাবো ঝিলপাড় কালভার্ট এলাকায় স্থানীয়রা ভিড় করেছেন। ভিড় নিয়ন্ত্রণসহ নিখোঁজ যুবকের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছে পুলিশ।

নিউজ ট্যাগ: ঝিলপাড়

আরও খবর