Logo
শিরোনাম

ব্রাজিলে বস্তিতে পুলিশি অভিযান, নিহত কমপক্ষে ১৮

প্রকাশিত:শুক্রবার ২২ জুলাই ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ৯১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ব্রাজিলের রিও ডি জেনেরিওর বস্তি এলাকায় পুলিশি অভিযানে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। প্রশাসনের দাবি, তাদের সবাই অপরাধী চক্রের সদস্য।

বৃহস্পতিবার আলেমাও বস্তি ঘেরাও করে চার শতাধিক পুলিশ সদস্য। তাদের সাথে ছিল চারটি হেলিকপ্টার এবং ১০টি বুলেটপ্রুফ গাড়ি। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, মূলত মাদক চোরাকারবারি এবং খুনি-লুটেরাদের আটক করাই ছিল পুলিশের উদ্দেশ্য। কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়েই হামলা চালায় গ্যাং মেম্বাররা। দিনভর চলে সাঁড়াশি অভিযান, ধরপাকড়। চোরাকারবারিরা সেনা ছদ্মবেশে থাকায় অনেককে শনাক্ত করতে বেগ পেতে হয় পুলিশের।

এ দিকে, অপরাধী চক্রের অর্ধ-শতাধিক সদস্যকে হেফাজতে নিয়েছে পুলিশ। জবানবন্দিতে চোরাকারবারিরা জানিয়েছে, প্রতিবেশী বস্তিগুলোতে তারা হামলার পরিকল্পনা করছিলেন। অভিযানে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


আরও খবর