Logo
শিরোনাম

ব্রাজিলের কোচ হওয়ার সব শর্ত পূরণ করেছেন জিদান

প্রকাশিত:সোমবার ২৬ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৩৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাশিয়া পর কাতার বিশ্বকাপেও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দুইবার কোয়ার্টার ফাইনালে থেকে ছিটকে পড়ে ব্রাজিল। এতে নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ান ব্রাজিল কোচ তিতে।

তিতের অব্যাহতির পর নতুন কোচের সন্ধানে রয়েছে সেলেসাওরা। যেখানে ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান থেকে শুরু করে পর্তুগিজ কোচ হোসে মরিনহোর নামও আলোচিত হচ্ছে।

মার্কার এক প্রতিবেদনে জানা গেছে ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ারর সব শর্তই পূরণ করেছেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিনেদিন জিদান। এতে দলটির কোচ হওয়ার দৌঁড়ে এগিয়ে গেলের ফ্রান্সের এই তারকা। 

মরিনহো ও জিদানের পাশাপাশি ব্রাজিলের সম্ভাব্য কোচের তালিকায় ওঠে রিয়ালের কোচ কার্লো আনচেলোত্তির নামও। কিন্তু আনচেলোত্তি জানিয়ে দিয়েছেন তিনি রিয়ালের সঙ্গেই চুক্তিবদ্ধ এবং সেখানেই থাকতে চান।

আনচেলোত্তি বলেন, এখন আমি রিয়ালের বেশ ভালো আছি। চলতি মৌসুমে আমাদের বেশ কয়েকটি লক্ষ্য নির্ধারিত আছে। ভবিষ্যতে হয়তো এ নিয়ে কথা বলা যাবে। আমার সঙ্গে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি আছে। রিয়াল যদি আমাকে বের করে না দেয় তাহলে আমি কোথাও যাচ্ছি না।

রিয়ালের সাবেক কোচ জিদান প্রায় দেড় বছর ধরেই বেকার আছেন। ফরাসি পত্রিকা লেকিপের মতে জিদান হতে পারেন ব্রাজিলের পরবর্তী কোচ। ব্রাজিল যেমন বিদেশি কোচ চায় জিদান ঠিক তেমনই। তাছাড়া তিনি এখন ফ্রি থাকায় ব্রাজিলের জন্য বাড়তি সুবিধা হবে। পত্রিকাটি একই সঙ্গে জানিয়েছে জিদান অবশ্য ফ্রান্স জাতীয় দলের কোচ হতে আগ্রহী।

তবে তা নির্ভর করছে ফ্রান্সের বর্তমান কোচ দিদিয়ের দেশমের সিদ্ধান্তের ওপর। দেশম এখন কোচ হিসেবে তার ভবিষ্যত নিয়ে কোনো কিছুই বলেননি। ফ্রান্সের কোচ হিসেবে জিদানের প্রতিদ্বন্দ্বী হতে পারেন মার্সেলো গায়ার্দো, টমাস টুখেল, মরিসিও পচেত্তিনো, রবার্তো মার্টিনেজ এবং রাফায়েল বেনিতেজ।


আরও খবর