Logo
শিরোনাম

বরগুনায় গ্যাস ট্যাবলেট খেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত:সোমবার ০৪ জুলাই ২০২২ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ৫৬১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বরগুনার ঢলুয়া ইউনিয়নের চরকগাছিয়া গ্রামে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।এই স্কুলছাত্রীর নাম তানহা।

সূত্র জানিয়েছে, তানহার বাবা আ. আলিম একটি মাদ্রাসার সহকারী শিক্ষক। তানহার বয়স ৩ বছর থাকাকালীন তার মা অন্যত্র বিয়ে করে। তার বাবাও অন্যত্র বিয়ে করেন। বাবা ও সৎ মায়ের সংসারে বসবাস করত সে।

স্থানীয়রা জানায়, সৎ মায়ের সাথে রোববার সকালে ঝগড়া হলে দুপুরের দিকে গ্যাস ট্যাবলেট খায় সে। তাকে উদ্ধোর করে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ৮ টার দিকে সে মারা যায়।এই ঘটনায় থানায় একটি অপমৃত্যের মামলা দায়ের করা হয়েছে।


আরও খবর