Logo
শিরোনাম

বরিশালে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত

প্রকাশিত:রবিবার ০২ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৬৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বরিশালের মুলাদীতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসীসহ তিনজন নিহত হয়েছে। রোববার (২ জানুয়ারি) দুপুর ১২টায় মুলাদী মীরগঞ্জ সড়কের কাজিরহাট ঈদগাহ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মুলাদী থানার ওসি এস এম মাকসুদুর রহমান বলেন, মীরগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে বড়ইয়া কাজিরচর এলাকার খালেক হাওলাদারের ছেলে ইদ্রিস হাওলাদার (৬০), একই এলাকার কালাই নলীর ছেলে হারুন নলী (৪৫) ও মোনাসেফ আলীর ছেলে ওমান প্রবাসী রাজীব নলী (২৩) বড়ইয়া কাজিরচর যাচ্ছিলো।

পথে কাজীরহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য বরিশাল মেডিকেলের মর্গে প্রেরণ করা হয়েছে।

 


আরও খবর