Logo
শিরোনাম

বৃহস্পতিবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

প্রকাশিত:বুধবার ০৯ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৩৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। বুধবার (৯ নভেম্বর) হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ১০ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে কোর্টের প্রশাসন ভবনে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ফুলকোর্ট সভা বিচারপতিদের কথা বলার নিজস্ব ফোরাম। এই সভায় নীতি-নির্ধারণী বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

 


আরও খবর