Logo
শিরোনাম

বসন্তের সাজে শবনম ফারিয়া

প্রকাশিত:মঙ্গলবার ০২ ফেব্রুয়ারি ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৪৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়ার বিয়ের ঠিক এক বছর নয় মাসের মাথায় সংসার জীবন থেকে ছুটি নেন। এরপর থেকেই সিঙ্গেল আছেন জনপ্রিয় ধারাবাহিক  ফ্যামিলি ক্রাইসিস এর জনপ্রিয় এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি স্ট্যাটাস দিয়ে ভক্তদের নিজের আপডেট জানান দেন শবনম ফারিয়া।এবার হলুদ শাড়ি পরে নিজের ফেসবুকে ছবি পোষ্ট করে ক্যাপশনে লিখেছেন বসন্ত।

ছবি পোস্টের পর থেকেই নেটিজেনরা বিভিন্ন কমেন্ট করছেন। অনেকেই অনেক কথা বলছেন। তবে চুপ আছেন শবনম ফারিয়া।

অনেকেই প্রশ্ন করছেন ফারিয়ার জীবনে কি নতুন বসন্ত এসছে? যদিও বা এসব প্রশ্নের কোনও উওর এখনও এই অভিনেত্রীর পক্ষ থেকে পাওয়া যায়নি।

ফারিয়া এর আগে ফেসবুক স্ট্যাটাসে বলেছিলেন,  আমি এখন ১০০ ভাগ খাঁটি সিঙ্গেল! সুন্দর ছেলে দেখা আমার নৈতিক দায়িত্ব!! যা মুহুর্তের মধ্যই ভাইরাল হয়ে যায়।


আরও খবর