Logo
শিরোনাম

বুধবার ব্যাংক বন্ধ

প্রকাশিত:মঙ্গলবার ১৯ অক্টোবর ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | ১৭৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আগামীকাল বুধবার (২০ অক্টোবর) পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

এর আগে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে ১৯ অক্টোবর (মঙ্গলবার) সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছিল কেন্দ্রীয় ব্যাংক। পরবর্তীতে চাঁদ দেখা কমিটি সিদ্ধান্ত পরিবর্তন করে পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) ২০ অক্টোবর (বুধবার) নির্ধারণ করে। ফলে ১৯ অক্টোবরের পরিবর্তে ২০ অক্টোবর সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকছে।


আরও খবর

বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার ০২ সেপ্টেম্বর ২০২৪