Logo
শিরোনাম

বুধবার থেকে আসতে পারে সাধারণ ছুটির ঘোষণা

প্রকাশিত:রবিবার ১১ এপ্রিল ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৩৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলছে লকডাউন। আগামী ১৪ এপ্রিল থেকে এ লকডাউন আরও কঠোর হবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।এদিকে করোনা প্রতিরোধে সর্বাত্মক লকডাউনে১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের সাধারণ ছুটির ঘোষণা আসছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে।

রোববার মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বশীল একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, সাধারণ ছুটির ঘোষণা আসছে। আপাতত তা এক সপ্তাহের জন্য করা হবে। তবে পরিস্থিতি বিবেচনায় পরে এটি আরও এক সপ্তাহ বাড়ানোরও চিন্তাভাবনা রয়েছে। সাধারণ ছুটির মধ্যে কী কী বিধিনিষেধ থাকবে সেটি পরিপত্রে বিস্তারিত জানানো হবে।

নিউজ ট্যাগ: সাধারণ ছুটি

আরও খবর