Logo
শিরোনাম

ব্যান্ডমিন্টন খেলা নিয়ে তর্ক, ছুরিকাঘাতে প্রাণ গেল ২ ভাইয়ের

প্রকাশিত:মঙ্গলবার ১৭ জানুয়ারি ২০২৩ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২১০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কক্সবাজার শহরের বাসটার্মিনাল এলাকায় ব্যাডমিন্টন খেলা নিয়ে তর্কাতর্কির জেরে ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। তারা সম্পর্কে চাচাতো ভাই। সোমবার (১৬ জানুয়ারি) রাত ১১ টার দিকে এ ঘটনার ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা যায়, শাহিদুল ও কায়ছার নামের আপন দুই চাচাতো ভাই আতিক ও অনদের সঙ্গে ব্যাডমিন্টন খেলছিলেন। খেলার একপর্যায়ে তাদের মধ্যে কথাকাটি হয়। ওই সময় আতিকের ভাই কামাল ও জয়নাল বাড়ি থেকে দা-ছুরি নিয়ে এসে কায়ছার ও শাহিদুলকে একাধিকবার কোপায়। এতে তারা গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছি। যারা এই ঘটনায় জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।


আরও খবর