Logo
শিরোনাম

ব্যাংকও চলবে অর্ধেক জনবল নিয়ে

প্রকাশিত:সোমবার ২৪ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | ১৬১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসগুলোর মতো ব্যাংকও অর্ধেক কর্মকর্তা ও কর্মচারী নিয়ে পরিচালনা করতে হবে। এই সিদ্ধান্ত সোমবার (২৪ জানুয়ারি) থেকে বাস্তবায়ন শুরু হয়ে চলবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক সার্কুলারের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগ কভিড-১৯-এর বিস্তার রোধকল্পে আরোপিত বিধি-নিষেধের প্রেক্ষিতে ৬ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম পরিচালনের বিষয়ে নির্দেশনা জারি করা হলো।

নির্দেশনাগুলো হলো- স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক রোস্টারিংয়ের মাধ্যমে অর্ধেক সংখ্যক কর্মকর্তা/কর্মচারী নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। তবে আবশ্যকীয় ব্যাংকিং সেবা অব্যাহত রাখার নিমিত্তে প্রয়োজনের নিরিখে স্বীয় বিবেচনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে; অন্যান্য কর্মকর্তা/কর্মচারীগণ নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং দাপ্তরিক কার্যক্রম ভার্চুয়ালি সম্পন্ন করবেন; ব্যাংকে আগত সেবাগ্রহীতাদের আবশ্যিকভাবে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশাবলী কঠোরভাবে পরিপালন করতে হবে।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ সোমবার থেকে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস অর্ধেক জনবল দিয়ে চালাতে হবে। ব্যাংক-বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

নিউজ ট্যাগ: করোনাভাইরাস

আরও খবর

বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার ০২ সেপ্টেম্বর ২০২৪