Logo
শিরোনাম

চাকরি দেওয়ার নামে ধর্ষণ, আটক ৫

প্রকাশিত:বুধবার ০৯ মার্চ ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১৮৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চাকরি দেওয়ার কথা বলে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ওই তরুণী সোমবার ধামরাই থানায় লিখিত অভিযোগ করলে রাতেই পুলিশ ৫ জনকে আটক করেছে। আটককৃতদের মঙ্গলবার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হচ্ছে- ধামরাইয়ের চর ডাউটিয়া এলাকার শহীদ, মনিরুল ইসলাম, রাজ্জাক, সোহরাব হোসেন ও বিকাশ।

অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ধামরাইয়ের চর ডাউটিয়া গ্রামের শহীদ তার পূর্বপরিচিত আশুলিয়া থানা এলাকার এক তরুণীকে চাকরি দেওয়ার কথা বলে রোববার বিকেলে বাড়িতে ডাকে। তাকে বাড়িতে রেখেই রাত ৯টার দিকে  ক’জন বন্ধুকে নিয়ে ফিরে আসে। এরপর ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। তরুণী অজ্ঞান হয়ে পড়লে অভিযুক্তরা পালিয়ে যায়।

এ ব্যাপারে ধামরাই থানার পরিদর্শক (ওসি অপারেশন) নির্মল কুমার দাস বলেন, চাকরি দেওয়ার কথা বলে এক তরুণীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ পেয়ে চরডাউটিয়া এলাকা থেকে ধর্ষণকারীদের গ্রেফতার করা হয়েছে। ও ধর্ষণের শিকার তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।


আরও খবর