Logo
শিরোনাম

চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ

প্রকাশিত:বুধবার ১৭ নভেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২০৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চাকরির প্রলোভনে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সালমা আক্তার নামের এক নারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশ ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

বুধবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন জানান, বিভিন্ন বাসা-বাড়িতে নিরাপত্তাকর্মী বা বডিগার্ড হিসেবে চাকরির প্রলোভনে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া অভিযোগে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।


আরও খবর