
রাজধানীর মিরপুরের
পল্লবীর চাঞ্চল্যকর ঘটনা সাহিনুদ্দীন নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা। ওই
ঘটনায় দায়ের করা মামলার আসামি মানিক র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়ার দু দিনের
মাথায় ডিবি’র সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে
একই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়া মনির।
রবিবার (২৩ মে)
সকালে পল্লবী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক বুলবুল এ কথা জানিয়েছেন। আজ ভোররাতে বন্দুকযুদ্ধে
নিহত হয় আসামির নাম মনির।
উপ-পরিদর্শক বুলবুল
বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের একটি জোনাল টিমের সঙ্গে বন্ধুকযুদ্ধে
গুরুতর আহত হয় মনির। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে
নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ
হাসপাতালে আমাদের একটি টিম এখন অবস্থান করছে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে।
তিনি আরও বলেন, নিহত মনির পল্লবীর চাঞ্চল্যকর সাহিনুদ্দীনকে হত্যা মামলার আসামি। হত্যাকাণ্ডে সে সরাসরি জড়িত ছিল। এর আগে গত বৃহস্পতিবার রাতে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় র্যাব-৪ এর একটি দলের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় মানিক।

