Logo
শিরোনাম

চাঁদপুরে ১ হাজার ২০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ

প্রকাশিত:বুধবার ০৪ জানুয়ারি ২০২৩ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৬৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চাঁদপুরে ১ হাজার ২০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের  ভিত্তিতে আলুবাজাার ফেরিঘাট এলাকায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে এই চিংড়ি জব্দ করা হয়। অভিযানকালে একটি স্টিলবডি ট্রলার তল্লাশি করে এই চিংড়িগুলো জব্দ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. জামিল হোসেন। মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জেলিযুক্ত চিংড়িগুলো মাটিতে পুঁতে নষ্ট করা হয়।

কোস্টগার্ড ঢাকা জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।


আরও খবর

চাঁদপুরে ২ হাজার কেজি জাটকা জব্দ

বুধবার ১৫ ফেব্রুয়ারি ২০২৩