Logo
শিরোনাম

চার বছরে পাঁচ নির্বাচন, আবার সরকারের পতন ইজরায়েলে

প্রকাশিত:শুক্রবার ০১ জুলাই ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১০ অক্টোবর ২০২৩ | ৯১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভেঙে দেওয়া হল ইজরায়েলের আইনসভা। আইনসভার সদস্যরাই এই সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে গত চার বছরে এই নিয়ে পাঁচ বার আইনসভা ভেঙে দেওয়া হল। বৃহস্পতিবার ইজরায়েলের পার্লামেন্টের ৯২ জন সদস্য ভেঙে দেওয়ার পক্ষে ভোট দেন। আগামী নভেম্বর মাসে ফের ভোট হতে চলেছে ওই দেশে। ইয়াইর লাপিদ তদারকি সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন। তিনি বিদায়ী জোট সরকারের বিদেশ মন্ত্রী ছিলেন। শুক্রবার মধ্যরাতের পর তিনি কার্যভার গ্রহণ করবেন। তিনিই হবেন দেশের চতুর্দশ প্রধানমন্ত্রী।

বর্তমান সরকারের এক বছর পূর্ণ হওয়ার আগেই সরকারের পতন হল। ১২ বছরের ক্ষমতায় থাকার পর বেঞ্জামিন নেতানিয়াহুকে সরিয়ে নতুন সরকার ক্ষমতায় আসার এক বছরের মধ্যেই আবার ভোটের পথে হাঁটল দেশ। ১ নভেম্বর ইজরায়েলে ভোট অনুষ্ঠিত হবে।


আরও খবর