Logo
শিরোনাম

চার পৌরসভায় ভোটগ্রহণ চলছে

প্রকাশিত:বুধবার ৩১ মার্চ ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৮৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আজ বুধবার (৩১ মার্চ) দেশের চারটি পৌরসভায় ভোগগ্রহণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। করোনা থেকে সুরক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, যশোর সদর ও মাদারীপুরের কালকিনি পৌরসভার সব পদে এবং ঠাকুরগাঁও সদর ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় একটি করে সাধারণ ওয়ার্ডে ভোটগ্রহণ শুরু হয়েছে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আগে থেকেই নির্ধারিত পৌরসভাগুলোর ভোটগ্রহণ আজ সম্পন্ন করা হচ্ছে। বাকি পৌরসভা ও ইউপি নির্বাচনের ভোটগ্রহণ কবে হবে, তা আগামীকাল (বৃহস্পতিবার) ইসি বৈঠকের পর জানাবেন।

নিউজ ট্যাগ: পৌরসভা নির্বাচন

আরও খবর