Logo
শিরোনাম

চীনে বিস্ফোরণে ভবন ধসে নিহত ১৬

প্রকাশিত:শনিবার ০৮ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৯৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চীনের চংকিং শহরে বিস্ফোরণের পর ভবন ধসে অন্তত ১৬ জন নিহত হয়েছে। ওই ভবনে একটি ক্যান্টিন ছিল, যেখানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে ওই বিস্ফোরণ ঘটে। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভিতে শনিবার ওই বিস্ফোরণের খবর প্রচার করা হয় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

সিসিটিভির খবরে বলা হয়, ঘটনাস্থল থেকে ২৬ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা ১৬ জনকে মৃত ঘোষণা করেন। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরাও হাসপাতালে ভর্তি।ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে।

নিউজ ট্যাগ: বিস্ফোরণ চীন

আরও খবর