Logo
শিরোনাম

চীনে পাতাল রেল লাইনে ১২ জনের মৃত্যু

প্রকাশিত:বৃহস্পতিবার ২২ জুলাই ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | ২৬২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চীনের মধ্যাঞ্চলের হেনান প্রদেশে প্রবল বর্ষণে রাজধানী ঝেংঝৌসহ বিস্তৃত এলাকায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। সহস্র বছরের সর্বোচ্চ বৃষ্টিতে এই প্রদেশে এখন পর্যন্ত অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে। বন্যা বিধৌত এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে লাখো মানুষকে।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যা থেকে মঙ্গলবার রাত পর্যন্ত ৬১৭ দশমিক এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেশটির আবহাওয়াবিদরা এই বর্ষণকে গত এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ বলে অভিহিত করেছেন।

 ইয়োলো নদীর তীরবর্তী এক কোটি ২০ লাখের বেশি মানুষের ঝেংঝৌ শহরের পাতাল রেলের লাইন তলিয়ে গেছে। শহরটিতে বন্যায় অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং আরও ৫০০ জনের বেশি মানুষকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সরকার জানিয়েছে।


আরও খবর