Logo
শিরোনাম

চীনে প্রথম ওমিক্রন শনাক্ত

প্রকাশিত:মঙ্গলবার ১৪ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৯৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চীনের মূল ভূখণ্ডে প্রথম একজন রোগীর শরীরে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। আসন্ন বেইজিং শীতকালীন অলিম্পিকে ওমিক্রন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

চীনের উত্তরাঞ্চলীয় তিয়ানজিন শহরে এক পর্যটক ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। গত বৃহস্পতিবার তিনি বিদেশ থেকে আসেন। গতকাল সোমবার স্থানীয় প্রশাসন এই তথ্য জানায়।

ওমিক্রনে আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন।

আক্রান্ত ব্যক্তির শুরু থেকেই করোনার উপসর্গ ছিল।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রে জিনোম সিকোয়েন্স পরীক্ষায় ওই পর্যটকের ওমিক্রন শনাক্তের বিষয়টি নি


আরও খবর