Logo
শিরোনাম

চীনে রেস্টুরেন্টে ভয়াবহ আগুন, নিহত ১৭

প্রকাশিত:বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৪ আগস্ট ২০২৩ | ৭৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

উত্তর-পূর্বাঞ্চলীয় চীনের এক রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড হয়েছে। এতে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।

স্থানীয় কর্মকর্তারা দেশটির সামাজিক মাধ্যম উইবোতে পোস্ট করা বিবৃতিতে জানিয়েছে, চ্যাংচুন শহরে স্থানীয় সময় দুপুর ১২ টা ৪০ মিনিট নাগাদ এই আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান এবং সেখানে উদ্ধার অভিযান তিনটা পর্যন্ত চালান।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে ঠিক কী কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। দেশটির কর্তৃপক্ষ বলেছেন, তারা এই অগ্নিকাণ্ডের কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে।

এর আগে চলতি মাসের শুরুতে দেশটির বিশাল এক ভবনে আগুনের ঘটনা ঘটেছে। তবে সেই সময় কোনো হতাহত হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।


আরও খবর