Logo
শিরোনাম

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিরুদ্ধে বিক্ষোভ

প্রকাশিত:শুক্রবার ১৪ অক্টোবর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৫৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চীনে কমিউনিস্ট পার্টির জাতীয় কংগ্রেসের সামান্য আগে প্রেসিডেন্ট শি জিনপিং এবং করোনা মহামারিতে কঠোর বিধিনিষেধের বিরুদ্ধে বিরল বিক্ষোভ হয়েছে।

ছবিতে দেখা গেছে, বেইজিংয়ের উত্তর-পশ্চিমে একটি ব্রিজের ওপর বিক্ষোভকারীদের দুটি ব্যানার। সেখানে বিক্ষোভ শুরু হওয়ার পর দ্রুততার সঙ্গে তাদেরকে থামিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

কঠোর নিরাপত্তামুলক ব্যবস্থা এবং কোভিড বিধিনিষেধের কারণে দেশটিতে অনলাইনে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে অনেকে।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়েছে, ওই বিক্ষোভের ফলে কর্তৃপক্ষ শহরে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে। অনেক ভ্রমণকারীকে ঘুরতে বের হতে দিচ্ছে না। নাগরিকদের ফেরত পাঠিয়েছে। ফেরত পাঠিয়েছে বিভিন্ন সরবরাহ। অন্যদের চলাচলে বিধিনিষেধ দেওয়া হয়েছে অথবা জোর করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

বিক্ষোভের ছবি ও ফুটেজে দেখা গেছে, বেইজিংয়ের কাইদিয়ান এলাকার একটি ব্রিজ থেকে মেলে ধরা হয়েছে দুটি বড় ব্যানার। তার একটিতে লেখা- কোনো কোভিড টেস্ট নয়, আমরা খাবার চাই। কোনো বিধিনিষেধ নয়, আমরা স্বাধীনতা চাই। কোনো মিথ্যা নয়, আমরা মর্যাদা চাই। সাংস্কৃতিক বিপ্লব নয়, আমরা সংস্কার চাই। কোনো নেতা নয়, আমরা ভোট চাই। দাস হতে চাই না। আমরা নাগরিক হতে চাই।

অন্য ব্যানারে নাগরিকদের আহ্বান করে বলা হয়েছে, স্বৈরাচার ও জাতীয় বিশ্বাসঘাতক শি জিনপিংকে সরাতে স্কুল এবং কর্মক্ষেত্রে ধর্মঘট করুন।

ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, ওই ব্রিজ থেকে ঘন ধোঁয়া উঠছে। এর কারণ জানা যায়নি। একজন ব্যক্তিকে একটি লাউডস্পিকার দিয়ে স্লোগান দিতে শোনা যায়।

রিপোর্টে বলা হয়েছে, পরে ঘটনাস্থলে গিয়ে বিবিসির টিম এর কোনো সন্ধান পায়নি। তবে ওই এলাকায় পুলিশের উপস্থিতি ছিল।


আরও খবর