Logo
শিরোনাম

চেয়ারম্যান আমজাদ হোসেন হত্যা মামলায় ১০ জনের ফাঁসি

প্রকাশিত:রবিবার ১৩ ডিসেম্বর ২০২০ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৬২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন হত্যা মামলায় ১০ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন চট্টগ্রামের আদালত।

রবিবার (১৩ ডিসেম্বর) দুপুরে বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হকের আদালত এই আদেশ দেন।

রায়ে আরও ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও ৪ জনকে খালাস দেওয়া হয়েছে।

বাদিপক্ষের আইনজীবী এসইউএম নুরুল ইসলাম বলেন, ১৯৯৯ সালে সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন হত্যা মামলায় ১০ জনের ফাঁসির আদেশ দিয়েছেন বিচারক।

১৯৯৯ সালের ৪ অক্টোবর রাত ১২টায় সাতকানিয়া থানার মির্জাখীল বাংলাবাজার এলাকার একটি চায়ের দোকানে বসে কথা বলার সময় আওয়ামী লীগ নেতা ও সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেনকে গুলি করে হত্যা করে চিহ্নিত সন্ত্রাসীরা। হত্যাকাণ্ডের পর ২০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন তার স্ত্রী সৈয়দা রওশন আক্তার। মামলাটির তদন্ত শেষে ২০ জনের বিরুদ্ধে ২০০০ সালের ২২ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

মামলার এজাহার ও চার্জশিটভুক্ত আসামি মোহাম্মদ লুৎফুর রহমান চৌধুরী মারা যান। আসামিদের মধ্যে রয়েছে- নেজাম উদ্দিন, মো. ইদ্রিস, জাহেদ, আবু মোহাম্মদ রাশেদ, ফারুক আহমদ, হারুনুর রশিদ, জিল্লুর রহমান, রফিক, ইমতিয়াজ প্রকাশ মানিক ও তাহের।


আরও খবর