Logo
শিরোনাম

ছাদের পিলারে ঝুলছিল দুই বোনের লাশ

প্রকাশিত:মঙ্গলবার ২১ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৯৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সিলেটের বিমানবন্দর থানার আম্বরখানা মজুমদারি এলাকার একটি বাসার ছাদের পিলারে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দুই বোনের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মজুমদারি এলাকার এক বাসা থেকে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জাকির জানান, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা বাসার ছাদের পিলারে দুই বোনের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে তারা পুলিশ খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে দেখে, ছাদের পিলারের রডের সঙ্গে তাদের লাশ ঝুলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।


আরও খবর