Logo
শিরোনাম

চিকিৎসার জন্য দিল্লি নেয়া হলো তোফায়েল আহমেদকে

প্রকাশিত:শুক্রবার ০৩ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ২১০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদকে উন্নত চিকিৎসার জন্য ভারতের রাজধানী দিল্লি দিল্লিতে নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তোফায়েল আহমেদের মেয়ের জামাই ডাক্তার তৌহিদুজ্জামান।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি দিল্লির উদ্দেশে ছেড়ে যায়। এর আগে বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।

তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান জানান, হঠাৎ করে অসুস্থ হওয়ার পর তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এখন অবস্থা ভালো। তবে বাম হাতে একটু কম শক্তি পাচ্ছেন। উন্নতি চিকিৎসা ও চেকআপের জন্য তিনি দিল্লি গেছেন। তাকে দিল্লির মেডান্টা দি মেডিটিডি হাসপাতালে ভর্তি করা হবে।

উল্লেখ্য, ৭৭ বছর বয়সী তোফায়েল আহমেদ পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য। সবশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে নির্বাচিত হন তিনি। এক সময় তিনি বাণিজ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


আরও খবর