Logo
শিরোনাম

চকবাজারে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট

প্রকাশিত:রবিবার ১৩ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২১৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর চকবাজারে ১১ তলা ভবনের পঞ্চম তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট কাজ করছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যা ৬টা ১০ মিনিটে চকবাজারে মদিনা আশিক টাওয়ারের আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের তথ্য জানতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।


আরও খবর