Logo
শিরোনাম

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে

প্রকাশিত:রবিবার ১৮ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৮৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর চকবাজারের হার্ডওয়্যার মাকের্টের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে দশটার দিকে ঘটা এই অগ্নিকাণ্ড রাত ১টা ৫মিনিটে নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন লে. ক. জিল্লুর রহমান।

তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির বিষয়েও এখনোই বিস্তারিত বলা যাচ্ছে না।

এদিকে, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, হার্ডওয়্যার মার্কেটের আগুন লাগার খবর জানতে পেরে রাত ১০টা ৫২মিনিটে সেখানে পৌছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ শুরু করে। পরে আরও একটি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়। সবশেষ ১ টা ৫মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীদের অক্লান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।


আরও খবর