Logo
শিরোনাম

চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

প্রকাশিত:বৃহস্পতিবার ১২ মে ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৭৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সীতাকুণ্ড থানার ভাটিয়ারী ইউনিয়নে চকলেটের প্রলোভন দেখিয়ে সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে উঠেছে। বুধবার (১১ মে) বিকেলে কদমরসুল এলাকার এই ঘটনা ঘটে।

ঘটনায় পরপরই অভিযুক্ত আবদুল কুদ্দুস লিটনকে স্থানীয়রা আটক করে রাত সোয়া নয়টার দিকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।  লিটন ভাটিয়ারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কদমরসুল এলাকার আমিন কোম্পানির ভাড়া বাসায় করে পরিবার নিয়ে বসবাস করে।

গ্রেফতার আবদুল কুদ্দুস লিটন (৩০), নোয়াখালী জেলা সেনবাগ থানার শামসুল হকের ছেলে বলে জানা গেছে।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত লিটন একটি শীপ ব্রেকিং ইয়ার্ডে বাবুর্চির কাজ করে। ঈদে তার স্ত্রী গ্রামের বাড়িতে যায়। বুধবার (১১ মে) বিকেলে পাশের বাসার সাড়ে চার বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে নিয়ে যায়। বাসায় ধর্ষণের চেষ্টা করলে ঐ শিশুর চিৎকার শুনে আশেপাশে মানুষ ছুটে আসেন। এ সময় লিটনকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। 

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বনিক জানান, সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে স্থানীয়রা আটক করেন। রাত সোয়া নয়টার দিকে থানায় হস্তান্তর করেন৷ এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।  


আরও খবর