Logo
শিরোনাম

চলন্ত লঞ্চে যাত্রীর মৃত্যু

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ জুলাই ২০২২ | হালনাগাদ:বুধবার ০২ আগস্ট ২০২৩ | ৭৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বরগুনার বেতাগী থেকে ছেড়ে আসা ঢাকাগামী লঞ্চে এক যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার রাত ১২টার দিকে বেতাগী থেকে ঢাকাগামী শাহরুখ-২ লঞ্চে এ ঘটনা ঘটে।ওই যাত্রীর সাথে কোনো স্বজন না থাকায় তার পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত ব্যক্তির পকেটে তিনটি ডেকের টিকিট পাওয়া গেছে।

লঞ্চে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, হঠাৎ লঞ্চের ডেকের মেঝেতে অনেক লোক দেখতে পাই। সামনে এগিয়ে গিয়ে দেখি একজন মধ্যবয়সী লোক মারা গেছে। পাশে লোকজনের ভিড়। পাশে থাকা যাত্রীরা জানায় লোকটি বসা অবস্থায় হঠাৎ মেঝেতে শুয়ে পড়েন। কিছুক্ষণ পর লোকজন ভিড় করলে লঞ্চ কর্তৃপক্ষ আসলে জানা যায় লোকটি মারা গেছে। তবে সাথে কোনো স্বজন আছে কিনা এমন কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শহরুখ-২ লঞ্চের ইনচার্জ মোঃ শরিফ।


আরও খবর