Logo
শিরোনাম

চলতি বছরে ডেঙ্গুতে প্রথম মৃত্যু, নতুন আক্রান্ত ২৭

প্রকাশিত:মঙ্গলবার ২১ জুন ২০২২ | হালনাগাদ:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | ১৩৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চলতি বছরে ডেঙ্গুতে দেশে আজ প্রথম একজনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজধানীতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২৭ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৮০৮ জন। এ ছাড়া সুস্থ হয়েছেন ৬৯৭ জন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৭ জনের বাড়ি ঢাকায়। এ ছাড়া বর্তমানে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ১০৬ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছে চারজন।


আরও খবর