Logo
শিরোনাম

চলতি মাসেই রাশিয়ার টিকা স্পুৎনিক-ভি আসছে

প্রকাশিত:মঙ্গলবার ০৬ জুলাই ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৯০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনা প্রতিরোধে রাশিয়ার টিকা স্পুৎনিক-ভি চলতি মাসেই আসছেএমন আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার দুপুরে রাশিয়ার টিকার সার্বিক বিষয় নিয়ে জানতে চাইলে তিনি এ প্রত্যাশার কথা জানান।

এর আগে ২৭ মে ঔষধ প্রশাসন অধিদপ্তর এই টিকা জরুরি ব্যবহারে অনুমোদন দেয়। এ সময় ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান জানিয়েছিলেন আপাতত ৪০ লাখ ডোজ আসার সম্ভাবনা আছে।

তবে জুলাইয়ে কী পরিমাণ টিকা দেশে আসছে এটা নিশ্চিত করেননি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী মঙ্গলবার বলেন, রাশিয়ার টিকা নিয়ে তো আমরা অনেক দিন যাবৎ কাজ করলাম, এর মধ্যে রাশিয়ার সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। আমাদের টিকা কমিটি এই টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। এখন আমরা অপেক্ষায় আছি, কবে কী পরিমাণ টিকা তারা আমাদের দিতে পারবে।

যত তাড়াতাড়ি সম্ভব আমাদের টিকা দেয়ার ব্যবস্থা করার জন্য আমরা তাদের প্রতি অনুরোধ জানিয়েছি। আমরা আশা করছি এ মাসের মধ্যেই রাশিয়ার টিকা দেশে আসবে।

তিনি আরও জানান, রাশিয়া যেদিন জানাবে তারা এত পরিমাণ টিকা দিতে চায়, আমরা প্রস্তুত। তখনই টিকা আনার ব্যবস্থা করব।


আরও খবর