Logo
শিরোনাম

চট্টগ্রামে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত:শুক্রবার ২৬ নভেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৩২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রামের পাহাড়তলীর সাগরিকা এলাকায় হোমল্যান্ড নামের একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। অগ্নিকাণ্ডে বিপুল রাসায়নিক পণ্যসহ নানা ধরনের দ্রব্য ভস্মীভূত হয়ে গেছে। আজ শুক্রবার সকালে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি গাড়ি কাজ করছে।

জানা গেছে, আজ সকালে হোমল্যান্ড কেমিক্যাল কারখানায় ধোয়া ও আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। পরে পাহাড়তলী, আগ্রাবাদ ও বন্দর থেকে ফায়ার সার্ভিসের ১২টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এদিকে, আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে কারখানার মধ্যে ছড়িয়ে পড়ে। কীভাবে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা জানা যায়নি।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নিউটন দাশ জানান, ফায়ার সার্ভিসের ১২টি গাড়ি দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছে। ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত তদন্ত করে বলা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।


আরও খবর