
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৫০টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ১৬৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩১ দশমিক ৯৭ শতাংশ।
করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৪ জন। তাদের ৩ জন উপজেলার ও ১ জন মহানগরের বাসিন্দা।
শুক্রবার (২৮ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্ট সহ ১৪টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
নতুন আক্রান্ত ৮৮৭ জন মহানগর এলাকার ও ২৮০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৭ হাজার ২০৩ জন।
এর মধ্যে মহানগর এলাকায় ৮৫ হাজার ৫২৪ জন এবং উপজেলায় ৩১ হাজার ৬৭৯ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৫৪ জনের মধ্যে ৭৩০ জন মহানগর এবং ৬২৪জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

