Logo
শিরোনাম

চট্টগ্রামে মাদক মামলায় রোহিঙ্গা নারীর যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত:সোমবার ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১৫২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রামে ইয়াবা জব্দের ঘটনায় এক রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মোছা. নূর তাজ (২৮) কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মো. ইদ্রিসের স্ত্রী। তিনি মিয়ানমারের নাগরিক।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ। তিনি বলেন, ইয়াবা জব্দের ঘটনায় বাকলিয়া থানায় দায়ের জওয়া মাদক মামলায় নূর তাজকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। নূর তাজ জামিনে গিয়ে পলাতক রয়েছেন। ৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।

মামলার নথি থেকে জানা যায়, চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় এস আলম বাস থেকে ২০১৮ সালের ২৮ ডিসেম্বর নূর তাজ ও এক শিশুকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় নূর তাজের কাছ থেকে ৬ হাজার এবং শিশুটির কাছ থেকে ৪ হাজার ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাকলিয়া থানায় মামলা করে। ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়। অভিযোগপত্রে এক শিশু থাকায় শিশুটির বিচার হয় শিশু আদালতে। ২০২২ সালের ৫ জানুয়ারি আসামি নুর তাজের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়।


আরও খবর