Logo
শিরোনাম

চট্টগ্রামে ড্রেনে পড়ে নিখোঁজের ৫ ঘণ্টা পর কলেজছাত্রীর লাশ উদ্ধার

প্রকাশিত:মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | ১৬৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রামের আগ্রাবাদে পা পিছলে ড্রেনে পরে নিখোঁজ থাকা কলেজছাত্রী সাদিয়ার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজের পাঁচ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করে করা হয়েছে।ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক শামীম আহসান চৌধুরী জানান, সোমবার রাত ৩টার দিকে ঘটনাস্থলের কাছে নালার অবর্জনার স্তূপে আটকে থাকা অবস্থায় লাশটি পাওয়া যায়।

১৯ বছর বয়সী ওই কলেজ ছাত্রীর নাম সেহেরীন মাহবুব সাদিয়া। সোমবার রাতে শেখ মুজিব সড়ক সংলগ্ন নবী টওয়ারের পাশে ফুটপাত ধরে হেঁটে যাওয়ার সময় তিনি ড্রেনে পড়ে যান। ডবলমুরিং থানার উপপরিদর্শক অজয় ধর বলেন, ওই তরুণী তার মামার সঙ্গে চশমা কিনতে গিয়েছিলেন। ফেরার পথে পা পিছলে ড্রেনে পড়ে যান।

স্থানীয়রা ঘটনার পরপরই তাকে উদ্ধারের চেষ্টা শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরাও আসেন। কিন্তু নালার উপরে আবর্জনার স্তূপ জমে থাকায় এবং তার নিচ দিয়ে পানির স্রোত থাকায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এর আগে ভারি বৃষ্টিতে বন্দরনগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হলে ২৫ অগাস্ট সকালে মুরাদপুর এলাকায় খালে পড়ে তলিয়ে যান সালেহ আহমদ নামের এক সবজি ব্যবসায়ী।

চলতি বছরের ৩০ জুন নগরীর ষোলশহর চশমা হিল এলাকাতেও এমন দুর্ঘটনা ঘটে। সেখানে একটি অটোরিকশা খালে পড়ে গেলে মারা যান চালক সুলতান (৩৫) ও যাত্রী খাদিজা বেগম (৬৫)।


আরও খবর