Logo
শিরোনাম

চট্টগ্রামের হাটহাজারীতে গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশিত:বুধবার ০২ জুন ২০২১ | হালনাগাদ:রবিবার ০৫ নভেম্বর ২০২৩ | ৩৯০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় নিজ দোকান থেকে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড মন্দাকিনী গ্রাম থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যবসায়ীর নাম মোহাম্মদ আজম (২৪)। তিনি একই এলাকার নজব মোহাম্মদ চৌধুরীবাড়ির মুক্তিযোদ্ধা মো. শামসুল আলমের ছেলে। আজম পেশায় মুদি ব্যবসায়ী ছিলেন। ফরহাদাবাদ ইউনিয়নের ইউপি সদস্য (প্যানেল চেয়ারম্যান) আলী আকবর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে প্রতিদিনের মতো মোহাম্মদ আজম নিজ দোকানে ঘুমিয়ে ছিলেন। পরে বুধবার সকালে তিনি দোকান না খোলায় আশপাশের দোকানি ও স্বজনরা ডাকাডাকি করেন। তিনি সাড়া না দেওয়ায় বিষয়টি পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ঘটনাস্থলে থেকে নিহতের গলাকাটা মরদেহ উদ্ধার করে।

হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, দোকানের দরজা-জানালা সব ঠিক আছে। ভেতর থেকে দরজা না খোলায় দোকানের টিনের চাল কেটে লাশটি উদ্ধার করা হয়। নিহত আজমের সঙ্গে থাকা মোবাইল ফোন দোকানের জিনিসপত্র ও ক্যাশবক্স সব ঠিক আছে। সেখানে থাকা টাকা লুট হয়নি। নিহতের গলায় আঘাতের চিহ্ন আছে। তাকে গলা কেটে হত্যা করা হয়।

বিষয়টি রহস্যজনক, পুলিশ তদন্ত শুরু করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।



আরও খবর