Logo
শিরোনাম

ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

প্রকাশিত:রবিবার ১৭ জুলাই ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ১৭১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর ডেমরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিপালী (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ জুলাই) রাতে নিজ বাসায় এ ঘটনা ঘটে।

নিহতের ভাগ্নে দীপু রায় জানিয়েছেন, ডেমরার দুর্গাপুরে নিজ বাসায় মোটরের সুইচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন দিপালী। পরে স্বজনরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা রাত পোনে ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।


আরও খবর