Logo
শিরোনাম

ডেঙ্গু : ২৪ ঘণ্টায় ১৯০ রোগী হাসপাতালে, মৃত্যু ১

প্রকাশিত:মঙ্গলবার ২৬ অক্টোবর ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১৬৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন আরও ১৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতে ১৫৪ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৩৬ জন রোগী ভর্তি হন।

এ নিয়ে বর্তমানে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ৮৬১ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৮৭ জনে দাঁড়ালো।

সোমবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি হওয়া ১৯০ জন ডেঙ্গুরোগীর মধ্যে ঢাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৬৯ জন ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৮৫ জন ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ৩৬ জন ভর্তি হন।

জানা যায়, গত ১ জানুয়ারি থেকে সোমবার (২৫ অক্টোবর) পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২২ হাজার ৬৮৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ হাজার ৭৪০ জন।

এছাড়া এ বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৮৭ জনের মৃত্যু হয়। এর মধ্যে জুলাই মাসে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন এবং ২৫ অক্টোবর পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে।


আরও খবর