Logo
শিরোনাম

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১৬ জন হাসপাতালে ভর্তি

প্রকাশিত:সোমবার ১৫ আগস্ট ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১৩৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১১৬ জন। তাদের মধ্যে ৭০ জন ঢাকার। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৬ জন। রবিবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩৮৭ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ৩১৪ জন, আর বাকি ৭৩ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে ৩ হাজার ৭৬৯ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৩ হাজার ৩৫৬ জন।


আরও খবর