Logo
শিরোনাম

ডেঙ্গু ছড়িয়েছে ৫০ জেলায়: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত:বুধবার ০২ নভেম্বর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ১৪১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ডেঙ্গু এখন আশঙ্কাজনক হারে সারাদেশে ছড়িয়ে পড়েছে। ঢাকাসহ ৫০ জেলায় ডেঙ্গু দেখা দিয়েছে। তবে হাসপাতালে সিটের অভাব হবে না, চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। বুধবার (২ নভেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শুধু চিকিৎসার মাধ্যমে ডেঙ্গু মোকাবিলা সম্ভব নয় জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এজন্য সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জোরালোভাবে কাজ করতে হবে। একইসঙ্গে সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে।

এদিকে, বিএসএমএমইউ'তে আয়োজিত অনুষ্ঠানে ইলেকট্রনিক ডাটা ট্রাকিংসহ জনসংখ্যাভিত্তিক জরায়ু-মুখ ও স্তন ক্যানসার স্ক্রিনিং কর্মসূচি সংক্রান্ত তথ্য ও ফলাফল প্রকাশ এবং পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী ক্যান্সার সংক্রান্ত নানা তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি বলেন, আমাদের দেশে ক্যানসারে ১ লাখের বেশি মানুষ মারা যায়। বছরে দেড় লাখ মানুষ নতুন করে ক্যানসারে আক্রান্ত হয়। ১৫ থেকে ১৮ লাখ ক্যানসার রোগী বাংলাদেশে রয়েছে। গত তিন বছরে করোনায় যে পরিমাণ মৃত্যু হয়নি, এক বছরে ক্যানসারে তার থেকে তিনগুণ বেশি মৃত্যুবরণ করেছে।

প্রায় ১৩ হাজার নারী প্রতিবছর স্তন ক্যানসারে আক্রান্ত হন উল্লেখ করে মন্ত্রী বলেন, এর মধ্যে প্রায় ৭ হাজার মৃত্যুবরণ করেন। জরায়ু মুখ ক্যানসারে ৮ হাজার নারী আক্রান্ত হন, এর মধ্যে ৫ হাজার মারা যান। এছাড়া অসংখ্য নারী শনাক্তের বাইরে থেকে যান।


আরও খবর