Logo
শিরোনাম

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেলো আরও তিন জনের

প্রকাশিত:বৃহস্পতিবার ০৪ নভেম্বর ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ২২২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু। এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে ৯৪ জন মৃত্যুবরণ করেছেন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ১৩১ জন ও ঢাকার বাইরে ৪৬ জন ভর্তি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭২২ জন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ৫৭০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১৫২ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৪ হাজার ১২০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২৩ হাজার ৩০৪ জন।


আরও খবর