Logo
শিরোনাম

দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ১১২, শনাক্ত ৭৬৬৬

প্রকাশিত:মঙ্গলবার ২৯ জুন ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ২০৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১১২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনার জীবাণু শনাক্ত হয়েছে সাত হাজার ৬৬৬ জনের দেহে।

মঙ্গলবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত রবিবার ১১৯ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। এটিই এখন পর্যন্ত দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এদিকে গতকাল সোমবার আট হাজার ৩৬৪ জনের করোনা শনাক্তের তথ্য জানানো হয়। গত বছর দেশে করোনা মহামারি শুরুর পর যা একদিনে সর্বোচ্চ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।


আরও খবর