Logo
শিরোনাম

দেশে ডলারের সংকট নেই : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত:মঙ্গলবার ০৮ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৬১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, দেশে ডলারের কোনো সংকট নেই। ২০০১-০৬ সালে রিজার্ভের পরিমাণ ছিল তিন বিলিয়ন ডলার। এখন ৩৪-৩৫ বিলিয়ন ডলার। তাই বলা যায়, আগের চেয়ে ডলারের যথেষ্ট মজুদ রয়েছে।

আজ মঙ্গলবার (৮ নভেম্বর) বুয়েটের খেলার মাঠে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু দুষ্টু লোক এলসিতে ওভার ইনভয়েসের মাধ্যমে বিদেশে টাকা পাচার করে। সে কারণে সরকার এ ক্ষেত্রে কোনো ব্যবস্থা নিয়ে থাকতে পারে। তবে এলসি নিয়ে ঠিক কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এটা বাংলাদেশে ব্যাংক বা বাণিজ্য মন্ত্রণালয় বলতে পারবে।

ড. মোমেন আরো বলেন, ইউক্রেন যুদ্ধের ফলে এখন সারা বিশ্বে জ্বালানি সংকট চলছে। সে কারণে বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার ব্রুনেই ও কাতার থেকে এলএনজি আমদানির চেষ্টা করছে।

চলমান গ্যাস সংকট মোকাবেলায় চীন বাংলাদেশকে গ্যাস দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে উল্লেখ করে তিনি বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।


আরও খবর