Logo
শিরোনাম

দেশে করোনাভাইরাসে আরও ২ জনের মৃত্যু

প্রকাশিত:সোমবার ১৮ এপ্রিল ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১০৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এছাড়াও একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩৬ জনের। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ১২৬ জন। এছাড়াও মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৩৬২ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৫৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯১ হাজার ১৯৭ জন। একই সময়ে ৫ হাজার ৪৫৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৪০৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দশমিক ৬৭ শতাংশ।

নিউজ ট্যাগ: করোনাভাইরাস

আরও খবর