Logo
শিরোনাম

দেশে করোনায় মৃত্যু-শনাক্ত আরও বাড়ল

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৪৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৭০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

এর আগেরদিন বুধবার দেশে একজনের মৃত্যু হয়েছিল এবং ৪৯৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। সেই তুলনায় আজ করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে।

বুলেটিনে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৬৬৭ জনের নমুনা পরীক্ষায় ৫০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।  শনাক্তের হার ২ দশমিক ২৫ শতাংশ।  এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮৫ হাজার ২৭ জন।গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ৩৯৫ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৮ হাজার ৮১১ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুইজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন ও ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন রয়েছেন। এদের মধ্যে ঢাকা বিভাগের পাঁচজন, চট্টগ্রাম বিভাগের একজন ও রাজশাহী বিভাগের একজন রয়েছেন।


আরও খবর