Logo
শিরোনাম

দেশে পৌঁছাল মডার্নার ১২ লাখ টিকা

প্রকাশিত:শনিবার ০৩ জুলাই ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২১৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশে পৌঁছেছে মডার্নার সাড়ে ১২ লাখ টিকা। শুক্রবার (২ জুলাই) রাত ১১টা ২২ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এই টিকা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এর আগে টিকা গ্রহণ করতে বিমানবন্দরে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ও আমেরিকার রাষ্ট্রদুত।

আজ রাতে চীনের সিনোফার্মার আরও ১১ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে।


আরও খবর